"Hello! Myself Meghna...I started my weight loss journey when I was 63 kg... Ma'am gave me a diet that never restricted me from eating; rather, it encouraged me to eat more in terms of protein content, which was not at all a fancy diet. It was all easy, yet healthy and tasty. I was a person who was never into cooking, but the guidance that ma'am gave me made me realize that healthy foods are damn easy to cook and hassle-free, and moreover, it never seems like I am following any strict diet. It was never an easy job for me to lose weight earlier, but now it feels like it's just an easy task to accomplish. Apart from that, Ma'am never tells me that I can't eat that or I can't eat this. When I just started following her, it just came from the core—the guilt feeling. The conscience never allowed me to break the rules. And now, after 20 days, I am 60 kg now. The difference is very small, but fat loss is a challenge, and I am slowly conquering it. And all credit goes to my dearest Deboshri Ma'am. "
“ওজনের ক্রমবৃদ্ধি মনখারাপের একটা কারণ হয়েই রয়ে গেছিল, কিন্তু আর পাঁচটা সাধারণ হাউস-ওয়াইফের মতই সমস্যা সমাধানের তেমন কোনো উদ্যোগ আর নেওয়া হয়ে উঠছিল না।কিন্তু হাঁটু দু'টো যখন শরীরের বাড়তি ভার বহনে অনিচ্ছুক হয়ে বিদ্রোহ ঘোষণা করল, তখন বাধ্য হয়েই নড়েচড়ে বসতে হল।এটুকু বুঝতে অসুবিধা হল না,অন্যান্য চিকিৎসা যাই চলুক না কেন অতিরিক্ত ওজন না কমালে এই সমস্যার স্থায়ী সমাধান একপ্রকার অসম্ভব। যেহেতু হাঁটুর সমস্যা শুরু হয়েই গেছে,তাই হেঁটে বা শুধু ব্যায়াম করে এই অতিরিক্ত ওজন কমাতে যাওয়া আরো বিপদ ডেকেই আনবে হয়তো।উপায় খুঁজতে গিয়ে মনে হল ব্যালেন্সড্ ডায়েট এ সমস্যার সমাধান করলেও করতে পারে। সমস্যা নিয়ে হাজির হলাম ডায়াটিসিয়ান দেবশ্রী সাধুর কাছে।আমার দৈনন্দিন খাদ্যাভাস, আমার নিয়ে যাওয়া প্যাথলজিক্যাল কিছু রিপোর্ট আর ফিজিশিয়নের প্রেশক্রাইব করা কোন্ কোন্ ওষুধ আমি রেগুলার খাই (প্রেশার,থাইরয়েড,ইউরিক অ্যাসিড এরকম বেশ কিছু ওষুধ আমার নিত্যসঙ্গী).....এরকম কিছু খুঁটিনাটি বিষয় জেনে নিয়ে দেবশ্রী আমার জন্য একটি ডায়েট চার্ট তৈরি করে দেয়।আমি দেবশ্রীর কাছে গিয়েছিলাম 13th Sept. তখন আমার ওজন 82Kg. পরের দিন থেকে আমি দেবশ্রীর তৈরি করে দেওয়া ডায়েট চার্ট ফলো করতে শুরু করি।ওজন মাপার প্রবল ইচ্ছে দমন করে করে 21st Sept. ওজন করে দেখি 80Kg. সপ্তাহ খানেকের মধ্যেই এই প্রগ্রেসে উৎসাহ বাড়ে, খুশিমনেই ডায়েট চার্ট ফলো করে চলি।এর মধ্যেই এসে পড়ল পুজো....অতএব সময়ের বিধিনিষেধ ভুলে খাওয়া দাওয়ার অবধারিত বাড়বাড়ি।এসব পেরিয়েও 17th Oct. ওজন মেশিনের কাঁটা 77'5 Kg তে গিয়েই থেমে গেছে। মোটামুটি ভাবে বলতে গেলে দেবশ্রীর দেওয়া ডায়েট চার্ট ফলো করাতে একমাসের মধ্যেই ওজন কমেছে সাড়ে চার কেজি! সবথেকে মজার কথা, এর আগে আমার খাওয়ার পরিমাণ যা ছিল, সময়মাফিক এই ব্যালান্সড্ ডায়েটে সেই পরিমাণ বেড়েছে, অথচ কমেছে ওজন! আমি খুব খুব স্যাটিসফায়েড।আমরা শুধুমাত্র ডাক্তারবাবুদের কাছেই সমস্যার সমাধান খুঁজি।সঠিক চিকিৎসার সঙ্গে সঙ্গে উপযুক্ত পুষ্টিবিদের পরামর্শও যে কতটা প্রয়োজনীয়, বুঝতে পারলাম আমি।কন্যাসমা দেবশ্রী কে ধন্যবাদের সাথে সাথে জানালাম অকুণ্ঠ ভালোবাসা। কর্মক্ষেত্রে উন্নতি আর সুস্থ সুন্দর জীবনের জন্য আন্তরিক শুভ কামনা জানালাম।”
“I’ve always struggled with portion control and accurate food measurements, but after attending the Measuring Cup & Kitchen Scale class, I now know how to properly measure my ingredients. The class was informative, practical, and fun. It truly helped me make healthier food choices and improved my cooking!”
©Nutrilifediet is Designed & Developed by Nutrilifediet